ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফ থেকে সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার টেকনাফে নাফ নদের পাড়ে। আহত যুবকের নাম ফিরোজ (৩০)। তিনি টেকনাফ হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে বলে জানিয়েছেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু।আহতের পরিবারের বরাত দিয়ে এই ইউপি সদস্য বলেন, রবিবার দুপুরের দিকে ফিরোজ জাল নিয়ে নাফ নদের হোয়াইক্যং তোতার দ্বীপে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে লোকজন তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑